ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রমজান মারা গেছে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:০২:১০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ১১০৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগ অফিসের সামনে গুলিবিদ্ধ রমজান মিয়া ওরফে জীবন (২৬) ৬৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বুধবার (০৯ অক্টোবর) বিকাল ৫ টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রমজান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে।

রমজানের বাবা জামাল উদ্দিন বলেন, ‘আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে রমজানে ছিল আমার একমাত্র ছেলে। গত ৫ আগস্ট বিকেলের দিকে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ হয় রমজান। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভর্তি দেন চিকিৎসক। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে আজ বিকেলের দিকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রমজান মারা গেছে

আপডেট সময় : ০৮:০২:১০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪