খাগড়াছড়িতে সেনা অভিযানে জি-৩ রাইফেলসহ গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন (১৮ ইবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার ঢাল্যে চরাপাড়া তাবলচর এলাকায় এ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি সদর জোনের একটি টহল দল অভিযান চলায়। এসময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে মিলন চাকমার নেতৃত্বে আনুমানিক ৮-১২ জনের একটি সশস্ত্র দল সেনাসদস্যদের লক্ষ্য করে ৭-১০ রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় সেনা সদস্য পাল্টা ২৭ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আস্থা/এমএইচ



















