সাত দফা দাবিতে খুলনায় লংমার্চ, আন্দোলনের হুঁশিয়ারি
- আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
সাত দফা দাবিতে খুলনায় লংমার্চ, আন্দোলনের হুঁশিয়ারি
আস্থা ডেস্কঃ
আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনামুখী লংমার্চের প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দলীয় বিরোধী দলীয় জোট। সাত দফা দাবি আদায়ের লক্ষে সরকারের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না আসায় আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।
এর আগে একই দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর মহাসড়কে লংমার্চ করে জোটটি। তবে এসব কর্মসূচির পরও দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট নিরসন।
১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি জনগণকে সংগঠিত করা হবে। ঐক্যবদ্ধভাবেই দাবি আদায়ের কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
আস্থা/এমএইচ



















