ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

ভগবান বেআইনি মন্দিরে থাকতে চাইবেন না

News Editor
  • আপডেট সময় : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১০১ বার পড়া হয়েছে

ভারতের কর্নাটকের হাইকোর্ট একটি মামলার শুনানিতে বলেছেন, ভগবান বেআইনি মন্দিরে থাকতে চাইবেন না। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ২৫০ কিমি দূরে চিক্কামাগালুরুতে বেআইনিভাবে তৈরি শিব সুব্রণ্যস্বামী মন্দিরের বিষয়ে পদক্ষেপ করার জন্য সরকারকে বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক নির্দেশ দিয়েছেন আদালত।

মন্দিরটি বেআইনিভাবে সরকারি জমিতে তৈরি করা হয়েছে এমন অভিযোগে মন্দিরের এক ভক্ত ভেলু মুরুগান, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাইকোর্টে। তারই শুনানিতে কর্নাটকের হাইকোর্টের মুখ্য বিচারপতি অভয় শ্রীনিবাস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ এমন কথা বলেন।

১০ দিনে ভারতে গেলো ৮০৫ মেট্রিক টন ইলিশ

রিপোর্ট অনুযায়ী, সরকারি জমিতে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং এই কারণে বন দফতরের অপরাধ আইনে মামলাও দায়ের করা হয়েছে। এই রিপোর্ট দেখার পর সরকারকে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন আদালত। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। হাইকোর্টের বেঞ্চ আরও বলেছে, ২০০৯ সালে বেআইনি মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মন্দিরটি সুরক্ষিত রাখা হবে কি না, তা ঠিক হবে সরকারকে। যদি সরকার সেটাই করবে বলে ঠিক করে, তবে মন্দিরটি তাদের মুজরাই দফতরে ( মন্দির বিষয়ক কর্নাটকের সরকারি অধিদপ্তর) ট্রান্সফার করতে হবে বলে জানিয়েছে আদালত।

পিটিশনের পক্ষে শুনানি করা আইনজীবী কল্যাণ এস বাসবরাজ আদালতে বলেন, মন্দির নির্মাণের জন্য সরকারের ২০ একর জঙ্গলের জমি দখল করে নেওয়া হয়েছে। মন্দিরটি সরাতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে দাবি জানান তিনি। ভেলু মুরুগানের অভিযোগ, প্রতি বছর বেআইনিভাবে তৈরি মন্দির প্রাঙ্গণে ১৫০-২০০টি বিয়ে হচ্ছে, যার থেকে রাজস্ব আসছে প্রায় ৬৫ লাখ টাকা। কিন্তু মন্দির পরিচালন কমিটি সেই অর্থ সরকারি কোষাগারে না দিয়ে নিজেদের পকেটে ভরছেন।

ভগবান বেআইনি মন্দিরে থাকতে চাইবেন না

আপডেট সময় : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০