বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
- আপডেট সময় : ১২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০৪২ বার পড়া হয়েছে
বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বাগেরহাট শহর এলাকায় এঘটনা ঘটে। নিহত আইনজীবী বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় চেম্বারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে তার মোটরসাইকেল গতিরোধ করে তার উপর হামলার চেষ্টা করলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















