ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শুরু হচ্ছে স্থানীয সরকার নির্বাচন? Logo মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান

ভারতে করোনা সংক্রমণ আবারও ৮৬ হাজার ছাড়াল

News Editor
  • আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১১৬ বার পড়া হয়েছে

ভারতের দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় ৭০ হাজারে নেমে যাওয়ায় অনেকটা আশা জাগালেও গত দু’দিন তা আবার ৮৬ হাজার ছাড়িয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে এবং পরীক্ষাও হয়েছে অনেক বেশি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন। যা গতকালের থেকে ছয় হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮১ জনের। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন।

আরও পড়ুনঃ করোনায় ১০ লাখ মৃত্যুর অর্ধেকই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯ লাখ ৪০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ২৩ হাজার ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের হার ৬.১ শতাংশ। যা গতকালের চেয়ে কিছুটা কম।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ১৮ হাজার।

ভারতে করোনা সংক্রমণ আবারও ৮৬ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০