ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

ভুয়া পুলিশসহ সিলেট সীমান্তে আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / ১০৮০ বার পড়া হয়েছে

ভুয়া পুলিশসহ সিলেট সীমান্তে আটক-২

বিষেশ প্রতিনিধিঃ

ভুয়া পুলিশসহ সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির টহল দল গামারীতলা সীমান্ত এলাকা থেকে ওই দুজনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর মোকসেদপুরের আবু চাঁনের ছেলে বাকির হোসেন ও তার সহযোগী একই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন।

সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোশাক পরে বাকির হোসেন সোমবার সকালে মোটরসাইকেল চালক তাবারককে নিয়ে সীমান্ত এলাকায় গামারীতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাদের আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাকির জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পরে তার সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। এরপর বিজিবি মোটরসাইকেল জব্দসহ তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করে।

ট্যাগস :

ভুয়া পুলিশসহ সিলেট সীমান্তে আটক-২

আপডেট সময় : ০৩:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪