ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে শনিবার (২ ডিসেম্বর) রংপুর-১ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসানের নেতৃত্বে বাছাইকালে রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রওশনপন্থি জাপা নেতা মসিউর রহমান রাঙ্গাসহ চার জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় স্থগিত করা হয়েছে।

অন্য তিন প্রার্থী হলেন- বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রানী, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ও সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ আহাম্মেদ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই প্রার্থীর দাখিল করা শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংবলিত স্বাক্ষর ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পাটির প্রার্থী আসিফ শাহারিয়ারসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত

আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩