ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

মহম্মদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত-২০

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১২৭ বার পড়া হয়েছে

মহম্মদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত-২০

স্টাফ রিপোর্টারঃ

মাগুরা জেলার মহম্মদপুরে পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১সেপ্টেম্বর) বিকালে মহম্মদপুরে বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ পুুুুুলিশ বিএনপির দুইজন কর্মীকে আটক করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের গাড়ি, মোটরসাইকেল, তিনটি দোকানপাট ভাঙচুর করেন নেতাকর্মীরা।

কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।

বিএনপি অভিযোগ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা মিছিলসহকারে আসতে শুরু করেন। তখন বিএনপি কর্মীদের ধাওয়া দেয় পুলিশ। পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল নামের এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। মিছিল নিয়ে আসার সময় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।

পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর মৃধা বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ট্যাগস :

মহম্মদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত-২০

আপডেট সময় : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩