মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১
- আপডেট সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১
হৃদয় রহিম/খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল, গুলি ও চাঁদাবাজির রশিদসহ সোনা চাকমা বিকাশ (৫৫) নামের একজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার (২২ আগষ্ট) ভোরে মাইসছড়ি ইউনিয়ন-এর লেমুছড়ি মৌজার জগন্নাথ পাড়া সংলগ্ন একটি সেগুন বাগান থেকে আটক করা হয়। সে চিত্ত রঞ্জন কারবারী পাড়ার বাসিন্দা মৃত লাল কুমার চাকমার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রমতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল ভোর রাতে যৌথ অভিযান পরিচালনা করে সোনা চাকমা বিকাশ নামে এক সন্ত্রাসীকে আটক করে। এসময় তার কাছ থেকে পিস্তল, গুলি এবং চাঁদাবাজির রশিদ বই জব্দ করা হয়।
মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আস্থা/এমএইচ



















