ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

মাটিরাঙ্গায় লরি ট্রাক উল্টে চালক নিহত, আহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ১১৫২ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় লরি ট্রাক উল্টে চালক নিহত, আহত-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় লরি ট্রাক (ট্রাকটর) উল্টে মনির হোসেন (৩৫) নামে চালক নিহত হয়েছে। এ ঘটনায় রুমন (১৫) নামের এক কিশোর আহত হয়েছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) ৪নং পৌর ওয়ার্ড ইসলাম নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির স্থানীয় কৃষক শুক্কুর আলীর ছেলে।

মনিরের চাচা আবু হানিফ জানান, সকাল ১০টার দিকে পাশের জমি থেকে ধান আনতে যাওয়ার সময় ইসলাম নগর এলাকায় নিজ চালিত খালি লরি ট্রাক (ট্রাকটর) উল্টে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

একই সময় ট্রাকটরে থাকা স্থানীয় মোঃ রামেদুল ইসলামের ছেলে রুমন (১৫) আহত হয়। রুমনকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোঃ তৌফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

মাটিরাঙ্গায় লরি ট্রাক উল্টে চালক নিহত, আহত-১

আপডেট সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪