ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫

মাদক সেবন করতে দেখে ফেলায় দু-চোখ উত্তোলন!

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

মাদক সেবন করতে দেখে ফেলায় দু-চোখ উত্তোলন!

যশোর প্রতিনিধিঃ

মাদক নেওয়ার ঘটনা দেখে ফেলায় যশোরে বকচরে এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে বকচরের নয়ন প্লাস্টিক কারখানার পেছনে এঘটনা ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শহিদুলের স্ত্রী হাসনা বেগম বলেন, তার স্বামী পেশায় কৃষক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বকচরের ‘নয়ন প্লাস্টিক’ কারখানার পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় সাদ্দাম ও শাহ জামালসহ চার থেকে পাঁচজন মাদক সেবন করছিলেন। তাদের দিকে তাকানোর কারণে শহিদুল ইসলামকে মারধর করা হয়। একপর্যায়ে দুই চোখ উপড়ে ফেলে তারা।

এরপর আশপাশের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী বলেন, শহিদুল ইসলামকে রাত ৯টা ১৭ মিনিটে (বৃহস্পতিবার) হাসপাতালে আনা হয়। দুই চোখ তুলে ফেলায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, সন্ত্রাসীরা শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

মাদক সেবন করতে দেখে ফেলায় দু-চোখ উত্তোলন!

আপডেট সময় : ০১:৪৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫