মানিকছড়িতে একজনের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
মানিকছড়িতে একজনের লাশ উদ্ধার
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপন চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পুজগাং ইউনিয়নের বাসিন্দা। তিনি বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’-এর খাগড়াছড়ি জেলার জোনাল ম্যানেজার নবিউল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ পারভেজ বলেন, “খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















