ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিক সমিতির জরুরি নির্দেশনা জারী

Astha DESK
  • আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৪০ বার পড়া হয়েছে

মালিক সমিতির জরুরি নির্দেশনা জারী

স্টাফ রিপোর্টারঃ

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মোঃ সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দৈনিক চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে পুলিশও ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা বলেছে।

শনিবার এক বার্তায় ডিএমপি বলছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মালিক সমিতির জরুরি নির্দেশনা জারী

আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬