মিরপুরে সহিংসতার ঘটনায় ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
- আপডেট সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
মিরপুরে সহিংসতার ঘটনায় ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
স্টাফ রিপোর্টারঃ
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ মামলায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ১০ হাজার জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির পল্লবী থানায় ৩ টি, মিরপুর মডেল থানা ও কাফরুল থানায় ১ টি করে মামলা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় ১ টি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় ২ থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে
৩ টি মামলা দায়ার করা হয়েছে।
আস্থা/এমএইচ









