ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

মিয়ানমারে নির্বাচন : এগিয়ে অং সান সু চির দল

News Editor
  • আপডেট সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / ১১৩৪ বার পড়া হয়েছে

মিয়ানমারে নির্বাচন: মিয়ানমারে রোববার (৮ নভেম্বর) সাধারণ নির্বাচনের পর ভোট গণনা চলছে। এবারের মিয়ানমারে নির্বাচন খুব সহজেই অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয় লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরই মধ্যে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি(এনএলডি) ১৮ আসনে জয়ী হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এ বারের নির্বাচনে লাখ লাখ ভোটার ভোট দিয়েছেন। ২০১১ সালে প্রত্যক্ষ সেনা শাসন শেষ হওয়ার পরে দেশটিতে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগের নির্বাচনেও নিরঙ্কুশ জয়লাভ করেন সু চি। পরে তিনি ক্ষমতা ভাগাভাগি করার চুক্তি স্বাক্ষর করেন প্রবল ক্ষমতাশালী জেনারেলদের সঙ্গে।

বাইডেন ভালো মানুষ হবেন

নির্বাচনের ফলাফল ঘোষণা করতে সোমবার সারাদিন লেগে যাবে বলে জানা গেছে। রোববার রাতের দিকে সু চির হাজার হাজার সমর্থক তার দলীয় সদর দফতরের সামনে জড়ো হয়ে পতাকা ওড়াতে ও স্লোগান দিতে থাকে।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, সেনা শাসনের বিরুদ্ধে বিশ্বের আইকন সু চির জনপ্রিয়তায় বিশ্বব্যাপী ভাটা পড়ে রোহিঙ্গাদের ওপর বর্বরতার পর তার প্রতিক্রিয়ার কারণে। ২০১৭ সালে জাতিগত সহিংসতার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। মিয়ানমারের সেনারা তাদের ‘জঙ্গি’ বলে আখ্যায়িত করে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ে এখন পর্যন্ত ‘চুপ’ পুতিন

মিয়ানমারের বেশ কিছু অংশে এদিন ভোটগ্রহণ বন্ধ ছিল। বিশেষ করে রাখাইন, শান, কাচিনের মতো এলাকায়। যেখানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস। নিরাপত্তার অজুহাতে এসব স্থানে ভোটগ্রহণ বন্ধ করা হয়।

করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বয়স্কদের অগ্রিম ভোটের ব্যবস্থা করা হয়েছিলো মিয়ানমারে। তখনই ভোট দিয়েছেন ৭৫ বছর বয়সী সু চি নিজেও।

তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি(এনএলডি) পার্টির প্রতিদ্বন্দ্বী সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। করোনাভাইরাস পরিস্থিতিতে অন্য আরও ২৩টি দলের সঙ্গে তারা নির্বাচন পেছানোর দাবি তোলে। তবে সু চি বলেছিলেন, নির্বাচন করোনার থেকেও জরুরি। তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিয়ানমারে নির্বাচন : এগিয়ে অং সান সু চির দল

আপডেট সময় : ০২:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০