ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিবকে অব্যাহতি

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১০২৮ বার পড়া হয়েছে

মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিবকে অব্যাহতি

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিবের পদ থেকে মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন সরকারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাডে দেওয়া এক সাংগঠনিক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে।

চিঠিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমানকে মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন সরকারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিবকে অব্যাহতি

আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬