ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

মেসিকে পাওয়ার নিশ্চয়তা নেই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১১২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃচোটে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাকে ছাড়াই গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনাল জিততে ভীষণ কষ্ট হয়েছে বার্সার। ম্যাচের অতিরিক্ত সময়ও ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ফাইনালে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে থাকছে শংকা। ক্লাবের পক্ষ থেকে আর্জেন্টাইন তারকার চোটের বিষয়ে কিছু জানানো হয়েনি। তবে, গত শনিবার লা লিগায় গ্রানাডার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর বার্সা কোচ বলেছিলেন, মেসিসহ কয়েক জন খেলোয়াড়ের অল্প কিছু চোটের সমস্যা আছে। তবে এই সামান্যটাই সম্ভবত বড় হয়েছে।

যে কারণে ম্যাচের দিন সকালের অনুশীলনে মেসিকে দেখা যায়নি। পরে পুরো ম্যাচ তিনি গ্যালারিতে বসে ছিলেন। বুধবারের ম্যাচ শেষে রোনাল্ড কোম্যানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আগামী রবিবারের ফাইনালে কি পাওয়া যাবে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে? জবাবে কোম্যান বলেন, ‘মেসিকে ফাইনালে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে নিশ্চিত নই। আমাদের অপেক্ষা করতে হবে।’

ট্যাগস :

মেসিকে পাওয়ার নিশ্চয়তা নেই

আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১