ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মিরাজ খান নামে এক ব্যবসায়ীর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০জানুয়ারি) ভোররাতে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। মিরাজ খান জানান, রাতে বাড়িতে এসে ঘরের সামনে পূর্বের ন্যায় মোটর সাইকেলটি (ইয়ামাহা সেলুটু-১০০/ ঢাকা মেট্রো হ- ৬৪-৫১৫০) রেখে ঘুমিয়ে পড়েন।

ভোররাতে মোটর সাইকেলে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। তখন ঘুম থেকে উঠে দেখেন মোটর সাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে প্রায় পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এসময় ঘরের সামনের অংশেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রতিপক্ষদের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিলো, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

রাজাপুর থানার এসআই মামুন হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১২:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩