ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

মোহামেডানে যোগ দিলেন একঝাঁক তারকা ক্রিকেটার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • / ১২৪৭ বার পড়া হয়েছে

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব- বাংলাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। সময়ের পরিক্রমায় এই দুই দলের লড়াই জৌলুস হারিয়েছে বেশ। আবাহনী যত উপরে উঠেছে, তত নিচে নেমেছে মোহামেডান। তবে নতুন করে শক্তিশালী দল গঠনে নজর ঐতিহ্যবাহী মোহামেডানের।

নতুন পরিচালনা পর্ষদ সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শক্ত দলই গঠন করে। দলে ভেড়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তারকা পেসার তাসকিন আহমেদদের মত তারকাদের।

এবারে অবশ্য আরও তারকা দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করে ফেলেছে দলটি। গতকাল (১২ সেপ্টেম্বর) রাতে যেমন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি স্বাক্ষর সেরে ফেলেছে দলটি।

সেই তালিকায় বড়সড় চমক নিশ্চিতভাবেই মুশফিকুর রহিম। আবাহনী লিমিটেডের হয়ে খেলা মুশফিককে দলে ভেড়ানোর কাজ সেরে ফেলেছে মোহামেডান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও খেলবেন মোহামেডানের হয়ে। তালিকায় আছেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা মেহেদী হাসান মিরাজও।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বেনজীর আহমেদের উপস্থিতিতে স্বাক্ষর সম্পন্ন হয়।

উল্লেখ্য, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ মোহামেডানেই থেকে যাচ্ছেন। তাই তারকা ঠাঁসা এক দলই গঠন করে ফেললো মোহামেডান।

মোহামেডানের হয়ে খেলবেন যারা-

পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম (অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান), ইপন (অনুর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।
[irp]

মোহামেডানে যোগ দিলেন একঝাঁক তারকা ক্রিকেটার

আপডেট সময় : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১