ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যাত্রাবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ১১০৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

রবিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাক ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। মাতুয়াইল এলাকায় পৌঁছার পর সেখানে ইউটার্ন নিতে যাওয়া একটি একটি পিকআপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চালক ও তার সহযোগী মারা যান। তবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। বাকি আহতরা রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এসআই আবু সায়েম আরও জানান, পিকআপটির ইঞ্জিনের অংশে ক্ষতি হয়েছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর সেগুলো হস্তান্তর করা হবে।

ট্যাগস :

যাত্রাবাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত

আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪