ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প!

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ১১০০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড আইনপ্রণেতাদের বলেছেন, পাকিস্তানের অগ্রসরমাণ ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে তাদের নাগালের মধ্যে নিয়ে আসতে পারে। এমনটা হলে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো পাকিস্তানও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা দেবে।

বৈশ্বিক হুমকি বিষয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে গ্যাবার্ড বলেন, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা এমন আন্তঃমহাদেশীয় ব্যবস্থায় রূপান্তরিত হতে পারে, যা যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।

কৌশলগত ঝুঁকির ক্রমবর্ধমান পরিধি তুলে ধরে তিনি বলেন, ‘পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে এমন আইসিবিএম অন্তর্ভুক্ত থাকতে পারে, যা যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে সক্ষম।’

গ্যাবার্ড বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো সাইবার ও কাইনেটিক যুদ্ধের সক্ষমতার পাশাপাশি সক্রিয়ভাবে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করছে। (সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান

আপডেট সময় : ০১:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬