ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প!

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৪

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১২৯২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত চারজন নিহতের পাশাপাশি ১১ জন আহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে ইউপিএস।

তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিওটি দেখে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন। আশা করছি, সবাই নিরাপদে আছেন।’

বিমানটি লুইভিল থেকে হাওয়াইয়ের হনলুলুর ড্যানিয়েল কে. ইনোয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের এই মালবাহী বিমানটি বিমানবন্দর থেকে প্রায় তিন মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেকঅফের সময় ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। দুর্ঘটনার সময় বিমানে ছিল প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি।

দুর্ঘটনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর বেসিয়ার।

‘কেন্টাকি পেট্রোলিয়াম রিসাইক্লিং’ সরাসরি আঘাতপ্রাপ্ত হয়, আর পাশের ‘গ্রেড এ অটো পার্টস’ নামের প্রতিষ্ঠানটিও ক্ষতির মুখে পড়ে। ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী এখনো নিখোঁজ। ‘সবার খোঁজ পেতে কিছুটা সময় লাগবে,’ বলেন গভর্নর বেসিয়ার।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৪

আপডেট সময় : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫