ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের মিছিল: থানা নিয়ে ঠেলাঠেলি

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১০৪২ বার পড়া হয়েছে

যুবলীগের মিছিল: থানা নিয়ে ঠেলাঠেলি

আস্থা ডেস্কঃ

রাজধানীর মিরপুর সড়কে গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। তবে ঘটনাস্থল কোন থানার আওতাভুক্ত, তা নিয়ে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার মধ্যে ভিন্নমত দেখা গেছে। দুই থানা সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, যা তাদের থানার আওতাভুক্ত এলাকায় পড়ে না।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনের দাবি করেন, মিছিলটি শেরেবাংলা নগর থানার অংশে পড়েছে। পুলিশের দুই থানার দায়িত্ব ঠেলাঠেলির কারণে কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ৪০-৫০ জনের একটি দল প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে মিছিল শুরু করে। পরে সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পাড় হয়ে মিছিলটি শেষ করে।

দুই থানার ওসির সীমানা নিয়ে ঠেলাঠেলির বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মিছিলের বিষয়টি আমি জেনেছি। কারা করেছে খোঁজ নিচ্ছি। মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

যুবলীগের মিছিল: থানা নিয়ে ঠেলাঠেলি

আপডেট সময় : ০৩:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬