ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

যৌথ বাছাইয়ের বাংলাদেশে আসছে না আফগানিস্তান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান।দেশটির ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাফুফে।

অবশ্য আগে থেকেই নির্দিষ্ট সূচিতে (২৫ মার্চ) বাংলাদেশে আসতে রাজি ছিল না আফগানিস্তান। করোনা পরিস্থিতে তারা ম্যাচটি খেলতে চাচ্ছিল নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু বাংলাদেশ হোম ম্যাচটি হাতছাড়া করতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য আফগানদের রাজি করাতে পারেনি বাফুফে।

আফগানদের বিপক্ষে ম্যাচটিসহ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি মোট তিন ম্যাচ। আফগান ম্যাচ ছাড়াও বাকি দুটি ম্যাচও বাংলাদেশের হোম ম্যাচ। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের।

তবে ‘ই’ গ্রুপে বাংলাদেশ বাদে সব দেশই বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাচ্ছিল। এখন সেই সম্ভাবনার পাল্লাই ভারী বলতে হবে।

বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। টেবিলের তলানিতে অবস্থান জেমি ডের দলের।

ট্যাগস :

যৌথ বাছাইয়ের বাংলাদেশে আসছে না আফগানিস্তান

আপডেট সময় : ০২:২০:২২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১