ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

রংপুর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালিন মন্তব্য করায় কানাডা ও আমেরিকায় প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে এই মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্ডি মন্ডল। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, ঢাকার জিগাতলা এলাকার কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, ঢাকার সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব,গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী ও ঢাকা সবুজবাগ থানা এলাকার আনিছ মিয়া। এছাড়া অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করা হয়।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন। এছাড়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ একই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।

মামলা ও বাদি সূত্রে জানাগেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে অনলাইন নাগরিক টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতি অশালিন মন্তব্য ও কঠুক্তি করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এসব অপপ্রচারের ন্যায় বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদি মহানগর আওয়মী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কন্তি মন্ডল বলেন, মামলার আসামীরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্ন প্রকার প্রচারণা চালাচ্ছেন। তাই তিনি ন্যায় বিচারের আশায় মামলা করেছেন।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

ট্যাগস :

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩