ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক Logo হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি-প্রশাসন Logo চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট Logo মন্ত্রিপরিষদ সচিব রশীদের চুক্তির বাতিল, অতিরিক্ত দায়িত্ব পালন করবেন: সিরাজ Logo দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী গ্রেফতার

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী গ্রেফতার

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে আটক করা হয়।

আটক আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭) দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান।

এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন অভিভাবকরা। এর পর রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। অন্যদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ০২:০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫