ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কিশোরগঞ্জে হাতপাখা প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা Logo খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলো ৩ নারী Logo নাইক্ষ্যংছড়িতে মানববন্ধনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ Logo কিশোরগঞ্জে-১ আসনে কাস্তে প্রতীকের প্রার্থী এনামুল হকের সমর্থনে গণমিছিল  Logo পানছড়িতে পিসিসিপি’র শীতবস্ত্র বিতরণ Logo পানছড়িতে জামায়াত প্রার্থীর গনসংযোগ ও মতবিনিময় Logo পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল

রংপুরে জুলাইয়ের প্রেরণা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা ও লিফলেট বিতরণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

রংপুরে জুলাইয়ের প্রেরণা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা ও লিফলেট বিতরণ রিয়াজুল হক সাগর, রংপুর অফিস। জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লেগানে সাতটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করাকে সামনে রেখে রংপুর মহানগরীর সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার নগরীর সিটি বাজার, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, প্রেসক্লাব, জি এল রায় রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভিন্ন দোকানে দোকানে ঘুরে, পথচারীদের হাতে ও বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করে জুলাই ঘোষণাপত্র সম্পর্কে জানানো এবং অভিমত শোনা হয়।লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সাম্য, ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।

লিফলেটে উল্লেখ করা সাতটি দাবি হলো-জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি রাখা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।

ট্যাগস :

রংপুরে জুলাইয়ের প্রেরণা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৫:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫