ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরে ১২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ৪

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১১০১ বার পড়া হয়েছে

 রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরে আলোচিত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামসহ চারজনকে আটক করেছে মাকদ দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর ভুরাঘাট এলাকায় অভিযান চালিয়ে আটক চারজন ও জব্দকৃত ট্রাক থেকে ১২ হাজার পিচ ইয়াবা ও ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। রংপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, একটি সূত্র জানায় যে ফতেপুর ভুরাঘাট এলাকার বাসিন্দা আমিনুল ইসলামসহ কয়েকজন মাদক কারবারী কক্সবাজার থেকে আসা ইয়াবা লেনদেনের জন্য একত্রিত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান। এ সময় ভুরাঘাট এলাকায় আমিনুলের বাড়ির সামনের পশ্চিমের পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে আটক করা হয়। এ সময় ফতেপুর ভুরাঘাট এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে আমিনুল ইসলামের(৩০) কাছে থেকে দুই হাজার পিচ অ্যামফিটামিনযুক্ত নীল ও কমলা রঙের ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা, কক্সবাজারের চকরিয়ার ছৈয়ান্মার ঘোনা এলাকার হাকিম আলীর ছেলে ইদ্রিস আহম্মদ(৩৫) চার হাজার পিচ ও ট্রাকের পেছনের ডালার চটের বস্তার ভেতরে সিনথেটিক ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয় হাজার পিচ ইয়াবাসহ মোট ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আমিনুল ইসলাম, ইদ্রিস আলী, কক্সবাজারের চকরিয়া বিএম চরের আব্দুল কাদেরের ছেলে মামুন মিয়ার(২০) ও রংপুর নগরীর তাজহাট থানার মডার্ণ মোড় মসজিদপাড়া এলাকার মহাব্বেল মিয়ার ছেলে সৈকত মিয়ার(২৪) আটক করা হয়। আটক মাদককারবারীদের রংপুর সদর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান বলেন, আমিনুল ইসলাম আলোচিত মাদক ব্যবসায়ী। তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। আজ অভিযান চালিয়ে আমিনুলসহ ৪জনকে আটক করে ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রতিটি ইয়াবা ওজন ০.১ গ্রাম। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে বিকের সাড়ে ৫টায় কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

রংপুরে ১২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ১১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩