ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

রংপুর রেলস্টেশনের ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল উদ্বোধন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

রংপুর রেলস্টেশনের ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল উদ্বোধন

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুর রেলস্টেশন এলাকার ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে রেলস্টেশনের একটি ভবনে স্কুলটির উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাসিমা সুলতানা।

এ সময় পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানসহ মেট্রো পুলিশের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুম বাংলাদেশ স্কুলে রেলস্টেশন এলাকার ৪৫ শিক্ষার্থীকে বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদান, একবেলা পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষা উপকরণ প্রদানসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, রংপুর নগরীর রেল স্টেশন এলাকায় মাদকের বিস্তার ব্যাপক। এই মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছে না কোমলমতি শিশুরাও। তাদেরকে ভালো পরিবেশ ও সুশিক্ষার আলোয় নিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিট মোছাঃ নাছিমা সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, জুম বাংলাদেশ রংপুর কো-অর্ডিনেটর আসিফ মাহমুদ।

ট্যাগস :

রংপুর রেলস্টেশনের ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল উদ্বোধন

আপডেট সময় : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩