ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের ১ কোটি টাকার যন্ত্রাংশ কিনতে ব্যয় ৮ কোটি

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

রেলের ১ কোটি টাকার যন্ত্রাংশ কিনতে ব্যয় ৮ কোটি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

বাংলাদেশ রেলওয়ের বৈদ্যুতিক বিভাগের জন্য ডয়েজ ডিজেল ইঞ্জিন স্পেয়ার পার্টস কেনাকাটায় ৭ কোটি টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। রেলের যন্ত্রাংশ কেনাকাটায় এই অনিয়মের বিরুদ্ধে জমা পড়া অভিযোগ অনুসন্ধানে তৎপর হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের চিঠিতে বলা হয়েছে, রেলের এসব যন্ত্রাংশের বাজারমূল্য ছিল ১ কোটি টাকা। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ও রেলের অসাধু কর্মকর্তারা সেসব যন্ত্রাংশ কিনতে ৮ কোটি টাকা বিল উঠিয়ে নিয়েছেন। অতিরিক্ত ৭ কোটি টাকা এই সিন্ডিকেটের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।

রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তাদের নজরদারিতে রেখে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কাছে যন্ত্রাংশ কেনাকাটাসংক্রান্ত সব নথি চেয়ে চিঠি দিয়েছে দুদক।

গত ২১ জুন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নথিপত্র চাওয়া হয়েছে। নথি জমা দেওয়ার জন্য আগামী ২২ জুলাই পর্যন্ত রেলওয়েকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের বৈদ্যুতিক বিভাগের জন্য ১৪ আইটেম ডয়েজ ডিজেল ইঞ্জিন স্পেয়ার পার্টস কেনার ক্ষেত্রে এই নজিরবিহীন জালিয়াতি করা হয়েছে। ১ কোটি টাকার বাজারমূল্যের মালামাল ৮ কোটি টাকায় কেনা দেখিয়ে সরকারের ৭ কোটি টাকা ক্ষতি করা হয়েছে। অতিরিক্ত মূল্যে কেনার মাধ্যমে আত্মসাৎকৃত এই অর্থ সংশ্লিষ্ট ঠিকাদার ও রেলওয়ের প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়েছে মর্মে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

দুদকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে যে বিষয়গুলো চাওয়া হয়েছে সেগুলো হলো–দরপত্র পদ্ধতি অনুমোদনের পরিপত্র; বাজারদর এবং অনুমোদিত দাপ্তরিক প্রাক্কলনের চিঠি; বার্ষিক ক্রয় পরিকল্পনা; দরপত্র মূল্যায়ন প্রতিবেদন; কৃতকার্য দরদাতার ট্রেড লাইসেন্স, দরদাতার আয়কর-ভ্যাট-জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ অভিজ্ঞতার সনদপত্র।

রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

একই পথ অবলম্বন করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মোঃ মহিউদ্দিন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রেলের ১ কোটি টাকার যন্ত্রাংশ কিনতে ব্যয় ৮ কোটি

আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬