ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক আর নেই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / ১১০৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ এপ্রিল) ভোর ৬টায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন।

মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “মিতা হক সকাল সোয়া ৬টায় চলে গেলেন। সবাই ভালোবাসা আর প্রার্থনায় রাখবেন।”

মিতা হকের জন্ম ১৯৬২ সালে। তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

এছাড়া তিনি ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন।

তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন যেখানে তিনি পরিচালক ও প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন।

ট্যাগস :

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক আর নেই

আপডেট সময় : ০৪:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১