ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার রাউজানে মাটি, টিলা ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্যের দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের গুলিতে আরো এক বিএনপিকর্মী নিহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছে এই ঘটনা ঘটে।

নিহত বিএনপিকর্মী নাছির উদ্দীন (৫৫) উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়ার লালবি বাপের বাড়ির মৃত দুদু মিয়া প্রকাশ দুইধ্যা মধুর ছেলে। তবে তিনি দক্ষিণ সমশের পাড়া ডেবার পাড়ের পূর্বে পাহাড়ের সমতলে বসবাস করতেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শাহাজান বলেন, রাতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার পেটে, পায়ে ও শরীরে ৯-১০টি গুলি লাগে। তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রাতে কালবৈশাখী ও বৃষ্টির পর ওই এলাকায় নাছির নামের এককর্মী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে। নাছির একসময় এনডিপি করতেন। বর্তমানে সে রাউজানের সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাউজানে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৪:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬