রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫
- আপডেট সময় : ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মন্ডলের বাজারে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মের্সাস অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই এরশাদ আলী (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীর সূত্র মতে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে গ্যাসের সিলিন্ডার ভর্তি রংপুরগামী ১ টি ট্রাক ও কুড়িগ্রামের রাজারহাটেরগামী যাত্রীবাহী ১ টি সিএনজি মের্সাস অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনের সামনে আসলে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজির ১ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা হাসপাতালে ভতি করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ,
















