ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে সাজাপ্রাপ্ত আসামী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

রামপালে সাজাপ্রাপ্ত আসামী আটক

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাট রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে। রবিবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী মাসুদ পারভেজ (৩৭) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার কদমদী গ্রামের মোহাম্মদ আলী মল্লিকের পুত্র।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, বাগেরহাটের বিজ্ঞ আদালতের সিআর ৬৫০/০৮ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মাসুদ পারভেজ সাজা এড়িয়ে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। রবিবার রাতে রামপাল থানার একটি টিম নারায়ণগঞ্জের আড়াই হাজার থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদকে বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ জুলাই ১ বছরের সাজাপ্রাপ্ত মো. সুমন মল্লিক, ২০ জুলাই ৭ বছরের সাজাপ্রাপ্ত ইউনুস আলী আকন ও ২৫ জুলাই ২ বছরের সাজাপ্রাপ্ত তাইজুল ইসলামকে আটক করা হয়েছে।

ট্যাগস :

রামপালে সাজাপ্রাপ্ত আসামী আটক

আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩