ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

রোজিনার মুক্তির দাবীতে ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

রোজিনার মুক্তির দাবীতে ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ 

স্পোর্টস ডেস্ক :দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে তথ্য চুরির অভিযোগে হেনস্থা করা হয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্রীড়া সাংবাদিকরা।

আজ মঙ্গলবার বিকেল চারটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সংগ্রহ করতে এসে গ্যালারিতে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা। তাদের হাতে দেখা গেছে নানা প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার। প্রায় আধাঘন্টা ধরে তাদের প্রতিবাদ কর্মসূচি চলে এবং সাংবাদিক রোজিনার মুক্তি কামনা করা হয়।

[irp]

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে ছিলেন রোজিনা। এরপর তিনি অসুস্থ হলে তাকে  শাহবাগ থানায় পাঠানো হয়। আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল, যা নাকচ করেছে আদালত।

গতকাল থেকেই গণমাধ্যমগুলো সরব ছিলো এমন ঘটনার প্রতিবাদে। আজ সকালে বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামেও সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা মাঠে পাঁচ মিনিট নীরবতা পালন করে প্রতিবাদ জানিয়েছিলো।

[irp]

ট্যাগস :

রোজিনার মুক্তির দাবীতে ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ

আপডেট সময় : ১২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১