ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বেনাপোল প্রতিনিধিঃ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে শাড়াতলা বাজারে ব্যবসা করে আসছেন। সে গোকর্ণ গ্রামের রিজাউল ইসলামের ছেলে। আশাদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির কাছে তার ১৩ হাজার পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আশাদুল ইসলামের লোকজন আশরাফুল ইসলামের ওপর হামলা চালিয়ে আশরাফুল ইসলামের নিকট থেকে আরোও ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলাকারী আশাদুল ইসলাম।

শার্শা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা দায়েরের সাপেক্ষে দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬