শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর শাহবাগরে পৃথক পৃথক স্থান থেকে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল. আনন্দবাজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আশেপাশের ফুটপাত থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩ ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, পৃথক ৩ স্থানে ৩ ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দিলে পুলিশ সকা ১১টার দিকে ২ জনের মরাদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের মধ্যে ১ জনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মৃত কারোরই নাম পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাঁরা ভবঘুরে। তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর পরিবারের সন্ধান মিললে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হতে পারে।
তিনি আরো বলেন, মৃতদেহগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে শাহবাগ থানা পুলিশ মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
দৈনিক আস্থা/এইএইচ



















