ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

শ্যামনগরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে চায়ের দোকানদার রবিউল ইসলাম (২৫)’র বিরুদ্ধে ৮বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর ভাষ্য মতে ধর্ষণের চেষ্টাকারী মোঃ রবিউল ইসলাম নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানাযায়, নির্যাতনের শিকার হওয়া শিশুটি সকালে স্থানীয় একটি মক্তবে রোজা থাকা অবস্থায় আরবী পড়তে গিয়েছিল সেখান থেকে বাড়ী ফেরার পথে নূরনগর গ্রামীন ব্যাংক সংলগ্ন রবিউলের চায়ের দোকানের সামনে পৌছালে রবিউল সুযোগ বুঝে ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে ডেকে দোকনের মধ্যে পর্দা টানানো আলাদা রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঐ সময় শিশু মেয়েটি কান্নাকাটি করতে করতে দৌড়িয়ে বাড়ীতে পৌছিয়ে তার মাকে ঘটনা খুলে বলে। শিশু কন্যাটির পিতা জীবিকার তাগিদে বরিশালে একটি ইট ভাটায় অবস্থান করায় তার মা মেয়েকে সাথে নিয়ে রবিউলের দোকানে গেলে স্থানীয়দের মধ্যে জানাজানি হয় এবং ধর্ষণের চেষ্টাকারী রবিউল দোকান খোলা রেখে কৌশলে পালিয়ে যায়।

স্থানীয়রা বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবগত করলে বিট কর্মকর্তা এস আই খবির হোসেন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগিতায় প্রাথমিক তথ্য সংগ্রহ ও ঘটনাস্থল থেকে রবিউলের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং মায়ের দোয়া নামক চায়ের দোকানটি তালা বন্ধ করে দেয়। ভুক্তভোগী শিশু মেয়ে ও তার মাকে সাথে নিয়ে থানার নিয়ে যান।

অন্যদিকে ধর্ষণের চেষ্টাকারী রবিউলের বিষয়ে স্থানীয়রা বলেন, এটা তার প্রথম ঘটনা নয় এর আগেও একটি প্রতিবন্ধী শিশুসহ আরও একটি শিশু মেয়ের সাথে একই আচরনের দায়ে সাতক্ষীরা নারীও শিশু আদালতে মামলা চলমান আছে। ঐ মামলায় সে দীর্ঘদিন কারা বাসের পর জামিনে মুক্তি পেয়ে আবার ও এই ধরনের জঘন্য কার্যকলাপ করছে।

এঘটনায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিশু মেয়েটির মা ও দাদী বলেন, আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ধর্ষণের চেষ্টাকারী মোঃ রবিউল ইসলামের বিচার চাই।

এ বিষয় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা অবগত হয়েছি এবং এই বিষয়ে শিশু কন্যাটির মা মোছাঃ মনিরা পারভীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৭ তাং ২৭/০৩/২৩। পুলিশ আসামীকে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

শ্যামনগরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩