নাসীরুদ্দীন এফবিতে পোষ্ট করেছে হামলার শিকার হয়েছি
- আপডেট সময় : ১২:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১১১৯ বার পড়া হয়েছে
নাসীরুদ্দীন এফবিতে পোষ্ট করেছে হামলার শিকার হয়েছি
স্টাফ রিপোর্টারঃ
‘জুলাই পদযাত্রা’ শেষে সিলেটের জৈন্তাপুর থেকে ফেরার পথে ফের হামলার শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ২৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির পক্ষ থেকে ওই পোস্টে ২৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ভিডিওতে গাড়ির ভাঙা কাচ ও একজনের রক্তাক্ত হাত দেখা যায়।
এনসিপির পক্ষ থেকে হামলা সাথে বিএনপিকে দায়ী করা হয়েছে। তবে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্রদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ছাত্রদলের দাবি, এনসিপি নেতাদের কিছু ‘উস্কানিমূলক বক্তব্যের’ কারণে স্থানীয় সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের তাড়া করেছিল, এর সাথে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।
দৈনিক আস্থা/এমএইচ




















