ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

শ্রীলঙ্কায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৪২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে রেখে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ জিতেছিল ঠিকই, তবে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। সেই কারণেই কিনা আটঘাঁট বেঁধেই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আসছেন ক্যারিবিয়ানরা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দু’বছর পর দলে ফিরেছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি দলে ফেরা গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। ডানহাতি পেসার ফিডেল এডওয়ার্ডকেও দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ বছর বয়সী এই পেসার জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১২ সালে, বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্মের পুরস্কার হিসেবে প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আকিল হোসেন। প্রথমবার ডাক পেয়েছেন কেভিন সিনক্লেয়ারও। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন যথারীতি কাইরন পোলার্ড। আর দলে ফেরা জেসন হোল্ডার নেতৃত্ব দিবেন ওয়ানডে দলকে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শেই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।

ট্যাগস :

শ্রীলঙ্কায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৫:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১