ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রগতি থামিয়ে দেয়ার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৪:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শেখ হসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রও চলছে। সেজন্যই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়, ষড়যন্ত্র হয়। তিনি বলেন, দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে ধাবমান গতিতে এগিয়ে যাচ্ছে, তখন আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রগতি থামিয়ে দেয়ার চেষ্টা চলছে। 

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাংবাদিক শাবান মাহমুদ রচিত ‘শেখ হাসিনার জীবন কথা’ গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন : সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার আন্তরিকভাবে কাজ করছে 

তিনি বলেন, আজও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, দেশের উন্নয়ন-অগ্রগতির প্রতিপক্ষ, দেশের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেজন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়। 

শেখ হাসিনাকে ঊনিশবার হত্যার অপচেষ্টা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আজও শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার পুরো জীবনটা সংগ্রামের। বঙ্গবন্ধুকে হত্যার পর যে এই সংগ্রাম শুরু হয়েছে, তা নয়। অনেক দুঃখ আর বেদনা নিয়ে সংগ্রামের একটি জীবন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার জীবন। আজও তিনি সংগ্রামের মধ্যে। 

ট্যাগস :

ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রগতি থামিয়ে দেয়ার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০