ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

সগিরা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

News Editor
  • আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১২১৬ বার পড়া হয়েছে

৩০ বছর আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার ভাসুরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ৭ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হলেও, আরেক আসামি নিহত সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী অসুস্থ থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

এদিন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা ছিল।

সাগিরা মোর্শেদ ১৯৮৯ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা সোনার চুড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তিনি দৌড় দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। এ ঘটনায় ওইদিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী আব্দুস সালাম চৌধুরী।

কিন্তু ২৮ বছর ফাইলবন্দি থাকার পর, হাইকোট স্থগিতাদেশ তুলে নিলে পিবিআই মামলার তদন্তভার নেয়। পরে জিজ্ঞাসাবাদে সগিরা মোরশেদের ভাসুরসহ ৪ আসামি পরিকল্পিতভাবে সগিরা মোরশেদকে হত্যার বিষয়টি স্বীকার করে।

দৈনিক আস্থা/রকব

ট্যাগস :

সগিরা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০