ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষকের হামলা: উভয় শিক্ষক পেলেন শাস্থি

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১০২৭ বার পড়া হয়েছে

সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষকের হামলা: উভয় শিক্ষক পেলেন শাস্থি

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসা সেই দুই শিক্ষক আফজাল হোসেন ও আসমা বেগমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বদলির ব্যবস্থা নেওয়া হচ্ছে। আফজাল হোসেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং আসমা বেগম সহকারী শিক্ষক।

বুধবার (১৪ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, তদন্ত শেষে বিধি অনুযায়ী তাঁদের বদলি ও বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে সহকারী শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ব্যবস্থা নেবে। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিক্ষকের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মারামারিতে জড়ানো ওই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এলাকাবাসী জানায়, আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা থাকেন। তাদের মধ্যে বিরোধ নিয়ে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে বিদ্যালয়টিতে যোগ দেন।

প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও এমন বিরোধের জেরে স্ত্রীর উপর হামলা করা হয়।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ১০ থেকে ১৫ বছরের বেশি সময় ধরে দূরত্ব রয়েছে। তবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। পারিবারিক বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগেও দুই থেকে তিনবার বিদ্যালয়ে তাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছিল।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষকের হামলা: উভয় শিক্ষক পেলেন শাস্থি

আপডেট সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬