ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

দৈনিক বাংলার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক বাংলা’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (২৭ আগস্ট) বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে দৈনিক যুগান্তরের তখনকার স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করেন। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে এই দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে ১শ কোটি টাকার মানহানি মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন জমার নির্দেশ দেন। ওসি আদালতের নির্দেশনা মতে ইন্সপেক্টর সুজন কান্তি বড়ুয়াকে মামলাটি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে গত ১৫ জুন তদন্ত প্রতিবেদন আদালতে জমা করেন। ধার্য তারিখ মতে আদালত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে রবিবারের (২৭ আগস্ট) মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ওই আদালতের পেশকার আমির হোসেন বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির করা শত কোটি টাকার মানহানি মামলার দুই আসামিকে রবিবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসামিরা হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, বিগত ছয় মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই প্রতিবেদন আমলে নিয়ে বিচারক দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আরিফুজ্জামান তুহিন বাংলা বলেন, ‘আমি কোনও সমন পাইনি। আদালতে হাজির হবো কীভাবে?

ট্যাগস :

সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ১২:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩