সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১১০১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ শাহাজান ইসলাম/সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরায় ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ আব্দুল করিম (৮০) কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আব্দুল করিম শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপরেশন করেছেন। বুধবার ভোর রাতে সবার অজান্তে ঘরের বারন্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারনে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।






















