ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

সিরাজদিখানে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১২২ বার পড়া হয়েছে

সিরাজদিখানে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজদিখাান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সিরাজদিখানে দীর্ঘ দিন পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আজ শনিবার (২সেপ্টেম্বর ) সকালে সিরাজদিখান শেখরনগর গোপালপুর এলাকায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।

শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ কামরুজ্জামান রতন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন, মুন্সীগঞ্জ শহর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বীনা, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অহিদুল ইসলাম অহিদসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তত্ত¡াবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির আহব্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহকে সভাপতি সিরাজদিখান উপজেলাা বিএনপির সভাপতি হিসেবে শেখ মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নাম ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে শহীদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুল ইসলাম খানের নাম ঘোষনা করেন প্রধান অতিথি।

ট্যাগস :

সিরাজদিখানে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩