সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা
- আপডেট সময় : ০৬:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা
জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার সন্তান পিংকি সাহা সিলেট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিলেটের জেলা প্রশাসক পদ থেকে মোঃ সারওয়ার আলম প্রত্যাহারের পর তিনি দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। সোমবার (২২ জুন) রাতে প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পিংকি সাহা নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সন্তান। তিনি মোহাম্মদপুর কল্যান্দী এলাকার প্রখ্যাত হিন্দু জমিদার পরিবারের উত্তরসূরি। তার পিতা মৃনাল সাহা ও মাতা প্রণিত সাহা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে মোগল আমলের স্থাপত্য নিদর্শনখ্যাত মোহাম্মদপুর কল্যান্দী জমিদার বাড়ির ইতিহাস জড়িয়ে রয়েছে।
দীর্ঘ প্রশাসনিক জীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সুনাম অর্জন করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি নিজেকে একজন যোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















