ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেই আয়াসকে ময়মনসিংহে হত্যাচেষ্টার অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

সেই আয়াসকে ময়মনসিংহে হত্যাচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

গত ৪ আগষ্ট থেকে মব করে আলোচনায় আসা লাগাতার হুমকির পর তথা কথিত ভুঁই ফোঁড়া সংগঠন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে ময়মনসিংহে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এই সংগঠনের পক্ষ থেকেই। রোববার (১৬ আগস্ট) ভালুকায় এঘটনা ঘটে।

সংগঠনের পক্ষ অভিযোগ করা হয়, ভালুকায় দুপুরের দিকে ১৫-২০ জন ‘দুর্বৃত্ত’ তার ওপর হামলা চালায়। আয়াস বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এএনএম আয়াস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুপুরের দিকে ভালুকার একটি সড়কে হঠাৎ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে তারা। একপর্যায়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের একটি টহল দল তাকে উদ্ধার করে।

ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা থেকে ফোনে তিনি আয়াসের নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। পরে টহল পুলিশ দলকে তিনি বিষয়টি অবগত করেন। আয়াসের সন্ধান পাওয়ার পর আহত অবস্থায় তাকে থানায় নিয়ে আসে পুলিশ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সেই আয়াসকে ময়মনসিংহে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬