ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

স্কুল খোলার পর আমেরিকায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের করোনা সংক্রমণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১২৬৮ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে এই ভাইরাস। এর ছোবলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব পরাশক্তি আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৫৮৭ জন এবং মারা গেছে ছয় লাখ ৭১ হাজার ১৮৩ জন।

অবশ্য, প্রতিকারের দিক থেকেও অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে আমেরিকা। টিকাকরণের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।

ইতোমধ্যে সেই চেষ্টার ফলও পেয়েছে তারা। ব্যাপকহারে টিকাকরণের পর দেশটিতে উল্লেখযোগ্য হারে কমে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। এরপর দেশটিতে খুলে দেওয়া হয়েছে স্কুল।

তবে স্কুল খোলার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি। জানা গেছে, সে দেশের শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের এক সপ্তাহে দেশটিতে প্রায় দুই লাখ ৫২ হাজার শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতার হার ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে।
[irp]

স্কুল খোলার পর আমেরিকায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের করোনা সংক্রমণ

আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১